Wednesday, April 1, 2026

ঘূর্ণিঝড় ডানার সতর্কতায় সকাল থেকে বাবুঘাটে চলছে কলকাতা পুলিশের মাইকিং

Date:

Share post:

ক্রমশ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ডানা৷ আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন ডানা।

কলকাতাতেও সতর্ক প্রশাসন। সকাল থেকে বাবুঘাটে চলছে কলকাতা পুলিশের মাইকিং। সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে, যাতে দুর্যোগের মধ্যে তারা বাইরে না বের হন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় ঘূর্ণিঝড় ডানার প্রভাব পড়বে৷ বৃহস্পতিবার ও শুক্রবার ভারী, অতি ভারী থেকে শুরু করে অত্যন্ত ভারী বর্ষণ হতে পারে কিছু জেলায়৷
বাংলায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে৷ প্রায় ওড়িশার মতোই হবে সেখানে ঝড়ের গতিবেগ৷








Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...