Monday, March 16, 2026

বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের, প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬

Date:

Share post:

পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট ১৬। প্রথম ইনিংসে কিউইরা করেন ২৫৯ রান। টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে দাপট ওয়াশিংটন সুন্দরের। একাই নিলেন ৭ উইকেট।

 

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই কিউইদের প্রথম ইনিংস শেষ যায়। প্রথম ইনিংসে ২৫৯ রান করে নিউজিল্যান্ড। ৭৬ রান করেন কনওয়ে। ৬৫ রান করেন রাচিন রবীন্দ্র । ১৫ রান লাথাম। ৩৩ রান করেন স্টানার। ইয়ং করেন ১৮ রান। ভারতের হয়ে ৭ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৬ রানে অপরাজিত যশস্বী । ১০ রানে অপরাজিত গিল।

আরও পড়ুন- হকি থেকে অসরের সিদ্ধান্ত ভারতের মহিলা দলের খেলোয়াড় রানি রামপাল

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...