Saturday, June 20, 2026

রাজ্যের নিজস্ব আবহাওয়া দফতর! ঘূর্ণিঝড় দানার প্রভাবে চিন্তাভাবনা রাজ্যের

Date:

Share post:

একাধিকবার ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের ধন্দের জেরে এবার রাজ্যের নিজস্ব আবহাওয়া দফতর খোলার চিন্তাভাবনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে কার কার সহায়তা নেওয়া হতে পারে তারও পরিকল্পনা শুরু রাজ্য প্রশাসনের।

ঘূর্ণিঝড় রেমালের পর ঘূর্ণিঝড় ডানা-র ল্যান্ডফল নিয়ে তৈরি হয় প্রশ্নচিহ্ন। নবান্নে বৃহস্পতিবার রাতেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের প্রাক্তন অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথও কন্ট্রোল রুমে থেকে রাজ্যের সাধারণ মানুষকে সাহায্য করেন।

সেই সময়ই মুখ্যমন্ত্রী আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে আবহাওয়া দফতর খোলার প্রস্তাব পেশ করেন। তিনি পরামর্শ দেন যাতে খড়গপুরের সঙ্গে মউ স্বাক্ষর করে গোকুলচন্দ্র দেবনাথকে সেই কমিটিতে রাখার প্রস্তাবও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...