Monday, April 13, 2026

ফের শিরোনামে হাথরস, ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ২৫ এর যুবকের বিরুদ্ধে

Date:

Share post:

আবার খবরের শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। ফের নারী নির্যাতনের অভিযোগ। ৬০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় ২৫ বছরের এক যুবক। রীতিমতো পায়ে গুলি করে সেই যুবককে ধরে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অতীতেও অপরাধে জড়িয়েছেন যুবক। জানা গিয়েছে, বুধবার রাতে কোতোয়ালি সাসনিতে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই বৃদ্ধা। সে সময় বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই বৃদ্ধা ভয়ে চিৎকার করতে শুরু করেন । নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।জানা গিয়েছে, ইগলাস রোডের কাছে পুলিশ দেখে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে তার পায়ে লাগে। এর পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে তার চিকিৎসা চলছে। অভিযুক্তের থেকে বন্দুক, কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সাসনি থানায়। চুরি, ডাকাতির মামলাও রয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরসে ১৯ বছরের দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত চার জন ছিলেন উচ্চবর্ণের। গণধর্ষণের পর তরুণীকে মাঠে ফেলে পালান অভিযুক্তেরা। ১১ দিন পরে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয়েছিল হাথরসের দলিত তরুণীর। এবার সেখানে বৃদ্ধার এই পরিণতিতে ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।








Related articles

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...