Saturday, March 14, 2026

বাগজোলা খাল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, মৃত্যুর কারণে ধোঁয়াশা

Date:

Share post:

ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ যুবক। শনিবার সকালে নিউটাউন গৌরাঙ্গ নগর বাগজোলা খাল (Bagjola canal) থেকে উদ্ধার হল সেই যুবকের দেহ (Dead Body)। স্থানীয় সূত্রে খবর, সকালে বাগজোলা খালে দেহ ভাসতে দেখা যায়। তারপরই দেরি না করে নিউ টাউন থানায় (New Town Police Station) খবর দেওয়া হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে নিউটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজ মাইতি। গত পরশুদিন বাড়িতে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে যায় সুরজ। এরপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানতে পেরেছে, নিউটাউনের জ্যোতি নগর এলাকার বাসিন্দা ওই যুবক। কিন্তু কীভাবে তাঁর দেহ সেখানে এল? কেউ বা কারা যুবককে খুন করে খালে ফেলে দিয়ে পালিয়ে কী না তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি এলাকায় স্থানীয়দের সাথে কথা বলে বয়ান রেকর্ড করা হয়েছে পুলিশের তরফে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...