Thursday, June 25, 2026

মেয়ের উপর অত্যাচারের আশঙ্কায় নাবালিকাকে শ্বাসরোধ করে খুন মায়ের!

Date:

Share post:

কন্যাসন্তান থাকার বড় জ্বালা! মেয়ে বড় হলে সমাজের হিংস্র দানবেরা তাঁকে শেষ করে ফেলতে পারে। চারপাশে ঘটতে থাকা ধর্ষণ-শারীরিক হেনস্থার ঘটনার আশঙ্কায় এবার নিজের মেয়েকে গলা টিপে খুন করলেন মহিলা। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুরের আনন্দপুরী এলাকায় (Anandapuri Area, Barackpore)। মৃতার বাবা ইন্দ্রজিৎ ঘোষের (Indrajit Ghosh) অভিযোগের ভিত্তিতে স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

দম্পতির একমাত্র মেয়ে রাজন্যা ঘোষ (১১) স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। কন্যা সন্তানকে সব সময় আগলে আগলে রাখতেন ইন্দ্রজিৎ বাবুর স্ত্রী। মানসিক সমস্যা অনেক দিনের, কিন্তু কখনই রাজন্যাকে কাছ ছাড়া হতে দিতেন না। বৃহস্পতিবার মেয়েকে নিয়ে ঘুমোতে যান মহিলা। শুক্রবার বেলা গড়িয়ে গেলেও কিছুতেই দরজা না খোলায় উদ্বেগ বাড়তে থাকে ইন্দ্রজিৎবাবুর। টিটাগড় থানার পুলিশ একতলার দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখন ঘরে পায়চারি করছেন অভিযুক্ত মহিলা। বিছানায় শোওয়ানো মেয়ে। বাবা গিয়ে জড়িয়ে ধরতেই বুঝতে পারেন মেয়ের দেহ নিথর, প্রাণ বেরিয়ে গেছে অনেক আগেই। মায়ের দিকে তাকাতেই অপলক দৃষ্টিতে তিনি বলেন, ‘‘বড় হচ্ছে। ওর উপরে অন্যেরা অত্যাচার করবে, এটা হতে পারে না। আর কেউ ওর কিছু করতে পারবে না।’’ বাকরুদ্ধ পুলিশ। ইন্দ্রজিৎ ঘোষের অভিযোগের ভিত্তিতে মৃতার মাকে গ্রেফতার করা হলেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনারেট আলোক রাজোরিয়া (Barackpore Police Commissioner Alok Rajoriya)।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...