Monday, April 6, 2026

নীতির ভুলে কাশ্মীরে শহিদ সেনা, ধামাচাপা দিতে আসরে অজিত ডোভাল

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে বিজেপির ভ্রান্ত নীতির কারণে বারবার সন্ত্রাসবাদী হামলার মুখে ভারতীয় সেনা। সোশ্যাল মিডিয়ার কারণে একটি ঘটনাও চাপা থাকেনি। মুহূর্তে বারবার হামলা ও তাতে দেশের সামরিক ক্ষেত্রের অন্তঃসারশূন্য চেহারা বারবার সামনে এসে পড়ায় এবার মুখ লুকাতে ব্যস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। পরিস্থিতি সামলাতে এবার সোশ্যাল মিডিয়াকে তোপ দেগে মাঠে নামলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

কাশ্মীরে সেনার উপর হামলার পাশাপাশি অপহরণ করে খুনের মত ঘটনাও নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে গত একমাসে। কিন্তু সেই সব তথ্য যাতে প্রকাশ্যে না আসে তার জন্য সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়া (social media) দিয়ে কাউন্টার করার পক্ষে সওয়াল করলেন এনএসএ (NSA) অজিত ডোভাল। তাঁর দাবি, এই ধরনের পোস্ট ভারতীয় সেনার (Indian Army) মনোবল কমিয়ে দিচ্ছে। তাঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসে আঘাত করছে।

বিজেপি কিছুদিন আগেই সগর্বে ঘোষণা করেছিল সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্বে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র মোদি। আর সেই প্রধানমন্ত্রী নিজে অন্যান্য সব ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের পাশাপাশি ভারতীয় সেনাকে নিয়েও পোস্ট করে থাকেন। কিন্তু কাশ্মীরের আসল সত্য বেরিয়ে আসতেই সোশ্যাল মিডিয়া বিরোধী হয়ে গেলেন কেন্দ্রের আধিকারিকরা। অজিত ডোভাল (Ajit Doval) ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষকে এই ধরনের পোস্টের কাউন্টার করার নির্দেশ দেন তিনি।

যেখানে অগ্নিবীরের মতো প্রকল্প এনে বিজেপি ইতিমধ্যেই ভারতীয় সেনার মনোবলে আঘাত এনেছে, সেখানে হঠাৎই সোশ্যাল মিডিয়া (social media) পোস্ট নিয়ে কেন এত ভাবিত পোড় খাওয়া কূটনীতিক অজিত ডোভাল (Ajit Doval), উঠেছে প্রশ্ন। বিজেপির ধামাচাপা দেওয়ার রাজনীতি নিয়েও উঠেছে প্রশ্ন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...