Friday, June 5, 2026

ভবানীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, বহুতলের গাফিলতির অভিযোগ এলাকাবাসীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার ঝাপটায় মুষলধারায় বৃষ্টি ভিজেছে কলকাতা। রাস্তায় জমা জল আর সেই জল দিয়ে হাঁটতে গিয়েই বহুতলের পাঁচিলে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুরের (Bhawanipur) জাস্টিস দ্বারকানাথ রোডে। মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা (২২)। এলাকাবাসীর দাবি বহুতলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অনেক দেরি হওয়ায় এই মর্মান্তিক পরিণতি।

শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ জাস্টিস দ্বারকানাথ রোড দিয়ে ফিরছিলেন ওই যুবক। রাস্তার পাশের একটি বিল্ডিং-এর দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয় বাসিন্দারা জানান। স্থানীয়রা বলছেন, দ্রুত বহুতলের সিকিউরিটিকে বলা হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি। উল্টে সেই বিল্ডিং-এর নীচে যে সমস্ত দোকান ছিল সেখানকার লোকজন পালিয়ে যান বলে অভিযোগ। গেটের পাশে জাংশন বক্স থেকেই এই বিপত্তি বলে অনুমান। বহুতল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা।

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...