Saturday, April 4, 2026

দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আধিকারিকের রহস্য মৃত্যু! লিফটের নিচ থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

রহস্যজনকভাবে নিখোঁজ ও মৃত্যু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (Durgapur Steel Factory) এক অধিকারিকের। নিখোঁজ থাকার প্রায় ১৫ ঘন্টা পর সন্ধান মিলল ডিএসপির (DSP) আধিকারিকের। রাষ্ট্রায়ত্ত কারখানার ভিতর থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত আধিকারিকের নাম সমিত ভট্টাচার্য, বয়স ৫৪ বছর। তিনি সিটি সেন্টারের (City Center) সেল কো-অপারেটিভ বাঘাযতীন এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ শমিকবাবুর স্ত্রী।

জানা গেছে শনিবার অন্যান্য দিনের মতোই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন সমিতবাবু। তাঁর সহকর্মীদের দাবি এদিন বেলা ১১ টা থেকে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। তৎপরতা দেখায় পুলিশ (Police)। কিন্তু পুলিশ কুকুর নিয়ে কারখানার ভিতর তন্ন তন্ন করে খুঁজেও সমিতবাবুর হদিশ পায়নি। অবশেষে প্রায় ১৫ ঘণ্টা পর শনিবার গভীর রাতে ইস্পাত কারখানার জংশন বাংকারের একটি লিফটের নিচে সমিতবাবুর দেহ পড়ে থাকতে দেখেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় কারখানার আধিকারিকদের এবং পুলিশকে। পুলিশ পৌঁছে মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

কীভাবে এই ঘটনাটি ঘটল তা নিয়ে সিআইএসএফ (CISF) ও পুলিশ (Police) নিজের মতো করে তদন্ত শুরু করেছে। দেহটি লিফটের নীচে কীভাবে গেল তা নিয়েও রয়েছে রহস্যদানা বেঁধেছে। জানা গিয়েছে, শমিত ভট্টাচার্য কারখানার র’মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP) বিভাগে জেনারেল ম্যানেজার (অপারেশন) পদে কর্মরত ছিলেন। এদিন পুলিশ দেহ নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর ইস্পাত কারখানার ডিআইসি (Director-in-charge) বি পি সিং-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে শ্রমিক মহলে। কারখানার নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন-Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...