Friday, April 3, 2026

এল ক্লাসিকোতে দাপট বার্সেলোনার, রিয়ালকে উড়িয়ে দিল ৪-০ গোলে

Date:

Share post:

সান্তিয়াগো বার্নাব্যুতে দাপট দেখাল এফসি বার্সেলোনা। শনিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে হারাল বার্সা। বার্সার হয়ে দুটি গোল লেওয়নডস্কির। একটি করে গোল করেন ইয়ামাল, এবং রাফিনহা। এই হারের ফলে নজির গড়া হল না রিয়ালের। লা লিগায় টানা ৪২টি ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। শনিবার জিতলে বা ড্র করলে বার্সেলোনার ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারত তারা। কিন্তু তাতে জল ঢেলে দিলেন লেওয়নডস্কি, ইয়ামালরা।

ম্যাচে শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৩১ মিনিটের মাথায় জালে বল জড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। কিন্তু গোল বাতিল হয়। ভিএআরের মাধ্যমে দেখা যায় এমবাপে অফসাইড ছিলেন। ফলে গোলটি বাতিল হয়। প্রথমার্ধে থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে যেন দেখা যায় অন্যরকম তেজ বার্সেলোনার। মাদ্রিদকে দাঁড়াতেই দেইনি তারা। ম্যাচের ৫৪ মিনিটে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন লেওয়নডস্কি। দু’মিনিটের পর আবার গোল। আবার সেই লেওয়নডস্কি। ম্যাচের ৭৭ মিনিটে তরুণ ইয়ামাল গোল করেন। বার্সেলোনা ৩-০ গোলে এগিয়ে যায়। ৮৪ মিনিটে গোল করেন করেন রাফিনহা।

আরও পড়ুন- কিউইদের কাছে সিরিজ হেরে কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...