Saturday, April 4, 2026

পেট্রাপোলে পরিবহন রাজ্যের কৃতিত্ব: বিশ্বব্যাঙ্কের তথ্য তুলে বিজেপির ‘ভুল’ ভাঙালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

হঠাৎই বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজর বাংলার পেট্রাপোল স্থলবন্দরের (land port) দিকে। তবে এই সীমান্ত দিয়ে বৈদেশিক বাণিজ্যের পথ সহজ করেছে রাজ্য সরকারের ‘সুবিধা’ প্রকল্প। বিশ্বব্যাঙ্ক (World Bank)থেকে ২০২৩ সালেই এর স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকার। রবিবার অমিত শাহের সফর নিয়ে বিজেপির অত্যুক্তির দিন সেই প্রসঙ্গ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্য সরকার ‘সুবিধা’ প্রকল্পের মাধ্যমে পেট্রাপোল সীমান্তে মালবাহী গাড়ির পরিবহন পরিষেবা দেয়। সহজ হয়েছে সীমান্ত বাণিজ্য। সেই সঙ্গে ‘যাত্রী সুবিধা’ প্রকল্পে সাধারণ মানুষের লম্বা লাইনও এখন অতীত। ২০২৩ সালে এই প্রকল্প দেখে বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশিয়ার রিজিওনাল ইনটিগ্রেশন অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের ডিরেক্টর সিসেল ফ্রুম্যান এই প্রকল্পকে ভারতের অন্য সব স্থলবন্দরে তো বটেই, বিশ্বে প্রয়োগের প্রস্তাব করেছিলেন।

রবিবার বনগাঁয় স্থলবন্দর নিয়ে অমিত শাহের ‘বিরাট আয়োজন’ এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “যেহেতু পেট্রাপোল স্থলবন্দর নিয়ে কিছু উত্তেজনা চলছে, সেখানে আসল সত্য হল: বাংলার রাজ্য সরকারের সুবিধা ভেহিকল ফেসিলিটেশন সিস্টেম ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যে পরিবহন সহজ করেছে ৪৫ দিনের দেরিকে শূন্যে নামিয়ে এনে, যা ৮ লক্ষ গাড়িকে সুবিধা দিয়েছে।”

এই প্রকল্পের স্বীকৃতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, “ভারত সরকারের ই-গভার্নেন্সের সেরার স্বীকৃতি ও বিশ্বব্যাঙ্ক ও তাদের স্টেক হোল্ডারের দ্বারা প্রশংসিত বাংলার প্রশাসনের এই প্রকল্পই দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্যে প্রকৃত গেম চেঞ্জারের কাজ করেছে।”

শুধুমাত্র গাড়ি নয়, সাধারণ মানুষের পরিবহনেও কীভাবে রাজ্য সরকারের প্রকল্প ভূমিকা নিয়েছে, তুলে ধরে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেন, “পেট্রাপোলের যাত্রী টার্মিনালে যাত্রী সুবিধা উদ্যোগ প্রায় ১ লক্ষ পর্যটকের যাতায়াত সহজ করেছে, যাতে তাঁদের লম্বা লাইনের সমস্যার সমাধান হয়ে সুন্দর অভিজ্ঞতা দিয়েছে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...