Friday, April 3, 2026

কিউইদের কাছে ম্যাচ হারতেই গম্ভীরকে বিশেষ বার্তা শাস্ত্রীর

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতেই ভারতীয় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে বিশেষ বার্তা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। বললেন, গম্ভীরকে এখনও শিখতে হবে।

গতকাল পুণেতে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচ হারতেই সিরিজ হাতছাড়া হয় ভারতের। আর এরপরই গম্ভীরের উদ্দেশে শাস্ত্রী বলেন,” নিউজিল্যান্ড ভারতকে দুটো টেস্টে সহজেই হারিয়েছে। সেটা চিন্তার বিষয়। গম্ভীর সদ্য দায়িত্ব নিয়েছে। ভারতীয় দলের কোচের কাজটা একেবারেই সহজ নয়। তবে কোচ হিসাবে সবে ওর সফর শুরু হল। কিন্তু আশা করি, ও দ্রুত শিখে নেবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পর পর দুই টেস্টে হারে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এই প্রথমবার কিউয়িদের কাছে টেস্ট সিরিজে পরাজয়। যার ফলে ১২ বছর পর দেশে সিরিজ হারের লজ্জার মুখ দেখতে হল টিম ইন্ডিয়াকে।

আরও পড়ুন- মুখ খুললেন শামি, অজিদের বিরুদ্ধে সুযোগ না পেয়ে কী বললেন তিনি?

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...