Friday, June 19, 2026

আগামী ৫০ বছরেও ক্ষমতায় আসবে না বিজেপি! মন্তব্য আইনমন্ত্রীর

Date:

Share post:

আগামী ৫০ বছরেও বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূল কংগ্রেসকে হারানোর মতো কোনও দল তৈরি হবে না। সোমবার এমনটাই মন্তব্য করলেন আইনমন্ত্রী তথা অসমের ভারপ্রাপ্ত ইনচার্জ মলয় ঘটক। এদিন তৃণমূল ভবনে অসমের সংগঠনে তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব যোগদান করেন। এঁদের মধ্যে দুলু আহমেদ ছিলেন অসম কংগ্রেসের সেক্রেটারি। শিশির দেব কলিতা ছিলেন বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক-বিশেষজ্ঞ এ ছাড়াও অসম জাতীয় পার্টির প্রদেশ সভাপতি এবং মুখপাত্র। সঞ্জীব মহন্ত অসম জাতীয় পার্টির মুখ্য আহ্বায়ক ছিলেন। এঁদের সকলেই এদিন তৃণমূলে যোগদান করেন। অপরদিকে, এদিন মলয় ঘটক জানান, তৃণমূল কংগ্রেসই একমাত্র অসমের দিশা ও পথ দেখাতে পারে। অন্যান্য যে কোনও দলের অনেকেই থাকতে পারে কিন্তু আমাদের দলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।

অসমে ১২৬টি আসন রয়েছে। গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোথাও। এখন যারা যোগ দিচ্ছেন তাঁদের নিয়ে আপাতত সংগঠন চালিয়ে যাবে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান, খুব শীঘ্রই অসমে প্রদেশ সভাপতির নাম ঘোষণা করা হবে। তিনজনের নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁরা নাম চূড়ান্ত করে পাঠালেই কালীপুজোর পর প্রদেশ সভাপতির নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন- হাসপাতালের অনুমোদনে কেন্দ্রীয় বৈষম্য, কেন্দ্রের জবাব তলব কলকাতা হাইকোর্টের

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...