Friday, April 3, 2026

সিরিজ হারলেও, ভারতের অগ্রাসী ক্রিকেট ভালো লেগে ধোনির, দিলেন বার্তা

Date:

Share post:

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারার পর ভারতীয় দলের খেলার ধরন নিয়ে উঠছে প্রশ্ন । চলছে সমালোচনা। যদিও এই সমালোচনায় গা ভাসাতে রাজি নন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের এই খেলার ধরন পছন্দ করছেন তিনি। যেভাবে ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে তা ভাল লেগেছে ধোনির।

এই নিয়ে এক সাক্ষাৎকারে ধোনি বলেন,” এই ধরনের ক্রিকেটকে যে কোনও নামে ডাকা যেতে পারে। কিন্তু আসল কথা হল, ক্রিকেটে বদল এসেছে। ক্রিকেট খেলার ধরনে বদল এসেছে। আগে এক দিনের ক্রিকেটে যে রান করে দল জিতত, এখন টি-২০ ক্রিকেটেও সেই রান তাড়া হয়ে যাচ্ছে। দিনের শেষে এটা খেলা একটা ধরন। এই আগ্রাসী ক্রিকেট আমার পছন্দ।”

ধোনির মতে, পাঁচ দিন খেলে ড্র করার মতো বিরক্তিকর আর কিছু নেই। ড্র নিশ্চিত জানার পরেও পঞ্চম দিন মাঠে থাকার যে যন্ত্রণা সেই অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি। এই নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “টেস্ট ড্র হবে জানার পরেও পঞ্চম দিন খেলতে নামতে আমার সবচেয়ে বিরক্তি লাগত। কারণ, অনেক সময় গোটা দিন কিপিং করতে হত। আমি জানি যে ম্যাচ ড্র হবে। কোনও ভাবেই ফলাফল হবে না। ব্যাটার, বোলাররাও সারা দিন ধরে পরিশ্রম করছে। এত কিছুর পর খেলা ড্র হচ্ছে। এক থেকে বিরক্তিকর আর কিছু হয় না।”

আরও পড়ুন- Breakfast News : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...