Friday, April 3, 2026

লাইসেন্স ছাড়াই চালকের আসনে ডাক্তারি পড়ুয়া! ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

যে ডাক্তারদের হাতে থাকে মানুষের প্রাণ বাঁচানোর দায়, সেই ডাক্তার বা হবু ডাক্তারদের ইচ্ছাকৃত ভুলে প্রাণ গেল এক বৃদ্ধের। মুর্শিদাবাদের বহরমপুরে বিনা লাইসেন্সে (without license) গাড়ি চালিয়ে এক বৃদ্ধকে ধাক্কা মারায় অভিযুক্ত এক ডাক্তারি পড়ুয়া (trainee doctor)। পরে মৃত্যু হয় সেই বৃদ্ধের। যে চিকিৎসক সমাজ নারীর সম্মান থেকে সমাজ শোধরানোর লড়াইতে নেমেছে, তাঁদেরই সমাজের এক যুবকের এই কীর্তিতে যদিও সরব হতে দেখা যায়নি চিকিৎসক সমাজকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতো মর্নিং ওয়াকে গিয়েছিলেন মঙ্গল সরকার। বছর পঁয়ষট্টির ওই ব্যক্তি প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি নিয়ে কান্দি থেকে বহরমপুর (Baharampur) যাচ্ছিলেন অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া। উদয়চাঁদপুর (Udaychandpur) এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলবাবুকে ধাক্কা মারে বলে অভিযোগ। ওই ব্যক্তিতে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Murshidabad Medical College And Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

চাঞ্চল্যকর তথ্য এরপরে পায় পুলিশ। গাড়িটি চালাচ্ছিলেন আক্রম সরকার নামে এক যুবক। তিনি পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের (Purulia Medical College) চতুর্থ বর্ষের পড়ুয়া। কোনও লাইসেন্স ছাড়াই সে গাড়িটি চালাচ্ছিল। ইতিমধ্যে চারচাকা গাড়িটি আটক করেছে পুলিশ। জুনিয়র ডাক্তারকে আটক করেছে পুলিশ। লাইসেন্স ছাড়া কীভাবে চারচাকা গাড়ি চালালেন গাড়িচালক জুনিয়র চিকিৎসক, উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ (Baharampur Police Station) ।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...