Sunday, April 26, 2026

বদলাবে ভিআইপি রোডের জল-যন্ত্রনার চিত্র, নয়া প্রস্তাব পুরসভার

Date:

Share post:

শহর কলকাতার বিস্তীর্ণ এলাকা এখন আর জমা জলের দুর্ভোগ দীর্ঘ সময় ধরে পোহায় না। গত সপ্তাহে ঘূর্নিঝড় ডানার প্রভাবে যে মুষলধারায় বৃষ্টি হয় তাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমে যায়। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তৎপরতা ছিল দেখার মত। কিন্তু ভিআইপি রোড (VIP Road) বা চিনার পার্ক, কিছু ক্ষণ বৃষ্টি হলেই ওই এলাকার রাস্তা ও সার্ভিস রোড, সবই জলমগ্ন হয়ে পড়ে। অফিস যাত্রার সময় এই জলযন্ত্রনায় রীতিমত বিরক্ত সকলে। আর তাই এবার নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে প্রশাসন। বদলাতে চলেছে সেই চেনা চিত্রের।

প্রতিবার কিছুক্ষণ বৃষ্টি হলেই ভিআইপি রোডের হলদিরাম (Haldiram) এলাকা পুরোপুরি জলে ডুবে যায়। যার জেরে জল দ্রুত নামতেও সময় নেয় প্রচুর। তবে এবার বদলাতে চলছে পরিস্থিতি, এমনটাই খবর সূত্র মারফত। বিধানসভার পুরসভা (Bidhannagar Municipal Corporation) ও পূর্ত দফতরের (PWD) আধিকারিকেরা জানাচ্ছেন, দুর্গাপুজোর আগে, পুলিশ ও সেচ দফতরের কর্তারা মিলে বৈঠকে বসেছিলেন। সেখানে হলদিরাম এলাকার জল-যন্ত্রণা (Water Logged) নিয়ে আলোচনা হয়। তাই পুজোর আগে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভিআইপি রোডের নীচ দিয়ে বা চিনার পার্কের নীচ দিয়ে ওই জল নামানো হবে। তার জন্য গঠন করা হবে বিকল্প নিকাশি নালা। এ বিষয়ে বিধাননগর পুরসভার তরফে পূর্ত দফতরকে প্রস্তাবও দেওয়া হয়েছে।

সূত্রের খবর এই সিদ্ধান্তে আধিকারিক মহলের একাংশ জানিয়েছিল যে, জনসংখ্যার তুলনায় ওই দুই এলাকার নিকাশি নালাগুলির জল বহন ক্ষমতা অনেকটাই কম। সেই সঙ্গে গড়িয়া- বিমানবন্দর মেট্রোর (Metro) নির্মাণকাজের জন্য নিকাশি নালার মুখ অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। তাই জমা জল বার করতে ভিআইপি রোড বা চিনার পার্কের (Chinar Park) নীচ দিয়ে নিকাশি নালা তৈরি করতে হবে। এর ফলে ভবিষ্যৎ এ বৃষ্টি হলেও কোনো জল যন্ত্রণায় ভুগতে হবে না সাধারণ জনগণকে। পাশপাশি যানজট আর তৈরি হবে না। ইতিমধ্যেই উপরমহলে পাঠানো হয়েছে সেই তথ্য। এবার অপেক্ষা শুধু কর্তৃপক্ষের নির্দেশের।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...