Monday, March 30, 2026

পিছিয়ে গেল গগনযান মিশনের দিনক্ষণ! ‘চন্দ্রযান-৪’ নিয়েও বড় আপডেট ইসরোর

Date:

Share post:

২০২৫ সালে ‘গগনযান’ অভিযান হচ্ছে না। সিদ্ধান্তে বদল আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরো জানিয়েছে, নিরাপত্তার কারণে ২০২৫ সালে ‘গগনযান’ অভিযান করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে ২০২৬ সালে এই অভিযান হবে। ভারতের ‘গগনযান’ সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোশ্চর পাঠাবে ভারত।

পাশাপাশি, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ‘চন্দ্রযান-৪’ এবং ‘নিসার’-এর উৎক্ষেপণ সূচিও ঘোষণা করেছেন। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’। ‘চন্দ্রযান-৪’ অভিযান হবে ২০২৮ সালে। সোমনাথ আরও জানান, “জাপানের মহাকাশ সংস্থা জাক্সা-র সঙ্গে যৌথ চন্দ্র অভিযানের পরিকল্পনাও করা হয়েছে। অভিযানের নাম হবে ‘চন্দ্রযান-৫’।” তবে ওই অভিযানের এখনও কোনও তারিখ জানায়নি ভারতীয় মহাকাশ গবেষণা।

আরও পড়ুন- আরও কমছে কলকাতা-দিঘার দূরত্ব! নয়া ৪টি বাইপাস তৈরির সিদ্ধান্ত রাজ্যের

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...