Tuesday, February 24, 2026

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন

Date:

Share post:

পাকিস্তানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন গ্যারি কার্স্টেন। চলতি বছরে টি-২০ বিশ্বকাপের আগে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী কোচকে কোচ করেছিল পাকিস্তান। কিন্তু সেই সম্পর্ক টিকল না। মাত্র ৬ মাসের মধ্যেই সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কার্স্টেন। এদিকে বিকল্প কোচের ঘোষণা করে দিয়েছে পিসিবি। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন টেস্ট দলের কোচ জেসন গিলেসপি। পাকিস্তানের সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল কার্স্টেনের।

 

জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কার্যকলাপে খুশি ছিলেন না কার্স্টেন। সূত্রের খবর, এই বিষয়ে বোর্ডের সঙ্গে তাঁর সংঘাত হয়েছে। কার্স্টেন বোর্ডকে প্রস্তাব দিয়েছিলেন, ডেভিড রেডকে পাকিস্তানের হাই পারফরম্যান্স কোচ করার। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বোর্ড। চলতি বছর মে মাসে পাকিস্তানের সাদা বলের কোচ হয়েছিলেন কার্স্টেন। তবে দায়িত্ব নেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন কার্স্টেন। সেই ঘটনাও ভাল ভাবে নেয়নি পিসিবি। সেই সব কারণেই নাকি দু’পক্ষের মধ্যে সমস্যা চলছিল। এছাড়াও জানা যাচ্ছে, পাকিস্তান বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপ কার্স্টেনের দায়িত্ব ছাড়ার জন্য দায়ী। সম্প্রতি নির্বাচনের সব দায়িত্ব নির্বাচক কমিটিকে দেওয়া হয়েছে। তবে দুই ফরম্যাটের কোচের হাতেই কোনও দায়িত্ব রাখা হয়নি। বিষয়টি টেস্ট দলের কোচ জেসন গিলেসপি মেনে নিলেও কার্স্টেন মানতে রাজি ছিলেন না। আর শেষমেশ কোচের পদের থেকে সড়ে দাঁড়ান কার্স্টেন।

আরও পড়ুন- কোহলির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তাঁরই সতীর্থ, দিলেন বিশেষ বার্তা


spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...