Tuesday, June 23, 2026

এসএসকেএমে ভাঙা কাঁচি-কাণ্ড! রাজ্যকে বদনামের ‘কর্মসূচি’ কটাক্ষ শাসকের

Date:

Share post:

ফের একবার সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সরঞ্জাম নিয়ে বিতর্ক। এক জুনিয়র চিকিৎসক দাবি করেন অস্ত্রোপচারের (operation) সময় ভেঙে যায় কাঁচি। ভাঙা কাঁচির ছবি ছড়িয়ে ফের প্রচারে আসার চেষ্টা জুনিয়র চিকিৎসকদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে রিপোর্ট দিয়েছে এসএসকেএম (SSKM Hospital) কর্তৃপক্ষ। যদিও এভাবে রাজ্য সরকারের প্রতিষ্ঠানকে সকলের চোখে ছোট করে বেসরকারি ক্ষেত্রে রোগী পাঠানোর পরিকল্পনা বলে দাবি রাজ্যের শাসকদলের।

এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) এক জুনিয়র চিকিৎসক (junior doctor) অস্ত্রোপচারের সময় ছুরি ভেঙে যাওয়ার অভিযোগ তোলেন। এর আগে আর জি কর হাসপাতালে (R G Kar Medical College and Hospital) রক্তমাখা গ্লাভস পাওয়ার ঘটনায় স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে। তারপরেও সোমবার এসএসকেএমের (SSKM Hospital) ঘটনায় প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকরা।

যদিও শাসকদলের দাবি জুনিয়র চিকিৎসকদের একাংশ স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করতে চান এই ধরনের ঘটনার প্রচার করে। প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ দাবি করেন, কখনও রক্তমাখা গ্লাভস, কখনও জং ধরা কাঁচি তুলে ধরা এখন তাঁদের ‘কর্মসূচি’র মধ্যে পড়ে গিয়েছে। জনবিচ্ছিন্ন চিকিৎসকদের এভাবে প্রচারে থাকাকে কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেন, যে চিকিৎসকরা স্বাস্থ্য ব্যবস্থার সব খবর রাখেন তাঁরাই জানেন সরকারের প্রতিষ্ঠানকে কীভাবে বদনাম (defame) করা যাবে, যাতে বেসরকারি প্রতিষ্ঠানে (private hospital) রোগীদের ঠেলে দেওয়া যায়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...