Wednesday, April 1, 2026

মানুষকে ন্যায্য দামে তাজা মাছ পৌঁছে দেবে রাজ্য সরকার

Date:

Share post:

রাজ্যের মানুষকে ন্যায্য দামে তাজা মাছ পৌঁছে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এজন্য সুফল বাংলার আওতায় রাজ্যের নানা প্রান্তে আপাতত ৩৫টি নতুন স্টল চালু করা হচ্ছে। সেগুলি থেকে ইতিবাচক সাড়া পেলে আগামী দিনে স্টলের সংখ্যা বাড়ানো হবে। প্রকল্পটি চালু করার জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৫৩ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। টাটকা মাছ বিক্রির এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে।

ঠিক হয়েছে বর্তমানে যেখানে সুফল বাংলার সবজির স্টলগুলি রয়েছে, তারই পাশে মাছের স্টলগুলি খোলা হবে। বাজারদরের থেকে বেশ কিছুটা কমদামে সেখানে মাছ বিক্রি করা হবে। মৎস্য দফতর তাদের নিজস্ব জলাশয়ে চাষ হওয়া মাছ স্টলগুলি থেকে বিক্রি করবে । প্রথম পর্যায়ে প্রস্তাবিত ৩৫টি স্টলের মধ্যে ৫টি খোলা হবে দক্ষিণ কলকাতায়, উত্তর কলকাতা ও নিউটাউনে ৩টি করে এবং ১টি খোলা হবে সল্টলেকে। বাকি ২৩টি খোলা হবে জেলায় জেলায়।

কলকাতায় সুফল বাংলা (মৎস্য)’র স্টল খোলা হচ্ছে নিউ আলিপুরের ভোলানাথ মুখার্জি ও দেবপ্রিয় বোস বাজারে, বিড়লা মন্দিরের কাছে আয়রন সাইড রোডে, দেশপ্রাণ শাসমল রোডে, বেচারাম চ্যাটার্জি রোডে এবং বেহালার ওডিআরসি হাউজিং এস্টেটে। উত্তর কলকাতার মানিকতলা মেন রোড, আর কে ঘোষ রোড ও বেলগাছিয়া রোডে খোলা হচ্ছে স্টল। সল্টলেকের স্টলটি খলা হবে প্রাণিসম্পদ ভবনে। নিউটাউনে স্টল খোলা হবে অ্যাকশন এরিয়া থ্রি, টু- বি এবং সাত্ত্বিক (এএ ওয়ান সি, সিবি ব্লক) এলাকায়। সবক’টি ঠিকানাতেই সুফল বাংলা স্টলের পাশে থাকবে মৎস্য বিপণিগুলি।








Related articles

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...