Monday, April 13, 2026

২৩ কোটি টাকার মানহানির মামলা ২৩৩ পরিচালকের! নথি দেখে পদক্ষেপ: মন্তব্য স্বরূপের

Date:

Share post:

পরিচালকের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে সম্প্রতি সরগরম হয় টলিপাড়া। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই পর্বে সমস্যার সমাধন হয়। ফের ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) মন্তব্য ঘিরে বিতর্ক। শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন ২৩৩ জন পরিচালক। তবে, এখনও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কোনও কাগজ হাতে পাননি বলে জানান স্বরূপ।অভিযোগ, প্রযোজক ও পরিচালকদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন ফেডারেশন সভাপতি। তাঁর অভিযোগ ছিল, টলিউডের যৌন হেনস্থার অভিযোগে ষাট শতাংশই ছবির প্রয়োজক-পরিচালকদের বিরুদ্ধে। এর জেরে ক্ষুণ্ণ পরিচালক ও প্রযোজকরা। প্রতিবাদ করেন তাঁরা। এরপরই স্বরূপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।‘ডিরেক্টর্স গিল্ড’-এর সভাপতি সুব্রত সেনের কথায়, “স্বরূপবাবুর মন্তব্যে অনেকেরই খারাপ লেগেছে। আলাদভাবে ২৩৩ জন ডিরেক্টর মানহানির মামলা করেছেন।” তবে, তাঁর বিশ্বাস এই বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া সম্ভব।

এই বিষয়ে স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) জানান, “মামলার কথা শুনেছি। কিন্তু কোনও কাগজ হাতে পায়নি। কাজ পেলে বিষয়টি দেখে পদক্ষেপ করব।“







Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...