Saturday, April 4, 2026

দীপাবলির আগেই নারীশক্তির সৃজনশীল প্রকাশ, মোহিত মৈত্র মঞ্চে ‘পাঞ্চালি’র বিপ্লব!

Date:

Share post:

ব্যস্ত জীবনের যান্ত্রিকতার বন্ধনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা শহরবাসিকে হঠাৎ করেই কুরুক্ষেত্রের ফ্ল্যাশব্যাকে নিয়ে গেল বাগবাজার দিশা কালচারাল অ্যাকাডেমির (Bagbazar Disha Cultural Academy) বার্ষিক অনুষ্ঠান। সংস্থার কর্ণধার নন্দিনী সাহা (Nandini Saha) ও পরিচালক-কোরিওগ্রাফার প্রতাপ রায়ের (Pratap Roy) উৎসাহে ২৭ অক্টোবর রবিবার পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠিত হলো সৃজনশীল ও ভরতনাট্যম নৃত্যের সমাগম – পাঞ্চালি(কুরুক্ষেত্রের নেপথ্যে)। অংশগ্রহণের দেড়শোর বেশি ছাত্রছাত্রী। কালী (Kalipuja) আরাধনার প্রাক্কালে পুরাণের অন্যতম নারী চরিত্রের বৈপ্লবিক পুনরাগমনে মুগ্ধ দর্শক।

সৃষ্টিশীলতার উদ্ভাসনে একরাশ খোলা হাওয়া উপহার দিল রবিবারের সন্ধে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাতা রামালিঙ্গম, অর্কদেব ভট্টাচার্য, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী দিশা মন্ডল ও সিনে গিল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি বিপু জন।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...