Friday, April 3, 2026

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষিজমি, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় ডানার (Dana) প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষি জমি। ডিভিসির ছাড়া জলে ‘ম্যানমেড বন্যা’র ক্ষতি সামাল দেওয়ার আগেই, প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পূর্ব মেদিনীপুর,বাঁকুড়া হুগলি-সহ বিভিন্ন জেলার চাষীদের। কোথায় কত ক্ষতি তা জানতে মঙ্গলবার নবান্নে বৈঠক করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আইএমডির তরফে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার পরই মুখ্যমন্ত্রী সেচ দফতরকে নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন এলাকার বাঁধ পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি সব জেলার জেলাশাসক-সহ মন্ত্রীদের দুর্যোগের দিন নিজেদের এলাকার পরিস্থিতির দিকে নজর রাখতেও বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজেই নবান্নে (Nabanna) রাত জেগে সবটা নজর রেখেছিলেন। সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল যে ঝড় বৃষ্টিতে চাষের জমির যা ক্ষতি হবে তা পূরণ করে দেওয়া হবে। এবার সেই সংক্রান্ত তথ্য আপডেট খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করার লক্ষ্যেই এদিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকেছেন বলে জানা যাচ্ছে। মুখ্যসচিব, সেচমন্ত্রী-সহ বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গেও ভার্চুয়াল মাধ্যমে এই মিটিংয়ে কথা বলা হতে পারে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর কোন এলাকায় চাষের জমিতে জল ঢুকে কতটা ক্ষতি হয়েছে, কোথায় কোথায় বাঁধ মেরামতির কাজ অসম্পূর্ণ এই সব কিছু নিয়েই পর্যালোচনা করতে চান মুখ্যমন্ত্রী।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...