Monday, April 13, 2026

বিধানসভা উপনির্বাচন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও অভিযোগ বরদাস্ত নয়, বার্তা কমিশনের

Date:

Share post:

রাজ্যে আসন্ন ৬ বিধানসভা কেন্দ্রেের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও অভিযোগ বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। মঙ্গলবার একটি বিশেষ ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। উপনির্বাচনগুলিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীকে সর্বতোভাবে ব্যবহার করতে হবে বলেও তিনি নির্দেশ দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে। এই প্রক্রিয়ার উপর নজরদারি করবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভার উপনির্বাচন সহ ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফা নির্বাচন এবং আগামী কুড়ি নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে ঝাড়খন্ড বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচন। ১৩ ই নভেম্বর ও ২০ নভেম্বর প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড নির্বাচন থাকায় দুই নির্বাচনী দিনের ৪৮ ঘণ্টা আগে থেকে বাংলা ঝাড়খন্ড সীমানা সিল করে দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় এবং উপযুক্ত অনুমতি সহ যানবাহন সীমানা পারাপার করতে পারবে কিন্তু সাধারণ মানুষের দুপারে আনাগোনা করা যাবে না বলেও নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- ২৩ কোটি টাকার মানহানির মামলা ২৩৩ পরিচালকের! নথি দেখে পদক্ষেপ: মন্তব্য স্বরূপের

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...