Tuesday, June 23, 2026

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে, রাষ্ট্রপুঞ্জকে জানালো ইউনুস সরকার

Date:

Share post:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে রাষ্ট্রসঙ্ঘকে জানালো ইউনুস সরকার। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের প্রধান ফলকা টু কে কথা জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয় হাসেন আর পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনের সময় যাদের নামে মামলা হয়েছে তারাও রেহাই পাবে না তাদেরও শেষ পরিণতি মৃত্যুদণ্ড।

আসলে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত পাঁচ আগস্ট বাংলাদেশের ডামাডোল পরিস্থিতির মধ্যেই দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গেই দেশ ছেড়েছেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। এখনো পর্যন্ত প্রায় ৫০ জন প্রাক্তন মন্ত্রী ও নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে বন্দি। হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক খুনের মামলা রুজু হয়েছে। দেশের বিভিন্ন থানায় ২২৭ টি মামলা এখনো পর্যন্ত রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার বিচার শুরু হয়েছে। আগামী ১৮ ই নভেম্বর এর মধ্যে হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার প্রয়াসে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
তিনি সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে আলোচনায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতায় গুরুত্বারোপ করে সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।








Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...