Friday, April 3, 2026

ডবল ইঞ্জিন-রাজ্যে চূড়ান্ত দারিদ্র্য: সদ্যোজাতকে বিক্রি করলেন বাবা-মা!

Date:

Share post:

ফের ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে চূড়ান্ত দারিদ্র্য ছবি প্রকাশ্যে। অসমে (Assam) অনটনের জেরে ২৫ দিনের শিশুকন্যাকে ৩০ হাজার টাকায় বিক্রি (Sold) করেলেন বাবা। অসমের ধেমাজি জেলার ঘটনা।স্থানীয় সূত্রে খবর, দিনমজুরের কাজ করেন ওই সদ্যোজাতর বাবা (Father)। মা গৃহবধূ। দিন আনা দিন খাওয়া পরিবারে খাবার জোগাড় করতে নাভিশ্বাস ওঠে। নেই কোনও সরকারি প্রকল্প। ৪ অক্টোবর ডিব্রুগড়ের অসম (Assam) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ওই শিশুকন্যার জন্ম হয়। অভিযোগ, এর দিন কয়েক পরেই স্থানীয় এক দম্পতির কাছে ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেন বাবা-মা। কিন্তু সেটি জানতে পারে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। খোঁজ করে কন্যাসন্তানটিকে উদ্ধার করে তাঁরা।

অসমে জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন রূপালী ডেকা বরগোহাই বলেন, “চাইল্ড হেল্পলাইন এবং পুলিশের সহায়তায় তদন্ত শুরু হয়। শিশুটির বাবা-মায়ের খোঁজ শুরু হয়। বাবা-মায়ের পাশাপাশি শিশু বিক্রির সঙ্গে জড়িত দালাল এবং ক্রেতা সকলের বিরুদ্ধেই শিলাপাথার থানায় অভিযোগ দায়ের করা হয়।”

আরও পড়ুন: মাস্কের এক্স-ই দাঁও মারার জায়গা, নির্বাচন প্রক্রিয়ায় ফেক নিউজে বিপুল রোজগার!

কেন কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা? পুলিশকে তিনি জানিয়েছেন, আর্থিক অনটনে তাঁদের বেঁচে থাকাই কষ্টকর। অভাবের সংসারে সন্তানের খরচ চালানো সম্ভব নয় ভেবেই বিক্রির সিদ্ধান্ত নেন। প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন। যেখানে বাংলায় একটি শিশুকন্যা স্কুলে ভর্তির পর থেকেই নানা প্রকল্প টাকা ও সরকারি সাহায্য পায়, সেখানে বিজেপি-শাসিত অসমে দারিদ্যের কারণে শিশুকন্যাকে বিক্রি করে দিতে বাধ্য হলেন বাবা-মা।







Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...