Tuesday, March 24, 2026

নিজামের শহরে আজ হায়দরাবাদের মুখোমুখি মোহনবাগান, জয় নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা

Date:

Share post:

ডার্বি জেতার পর আইএসএলে (ISL ) আজ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নিজামের শহরে মোহনবাগানের লড়াই (Mohun Bagan Super Giant vs Hyderabad FC)। ১১ দিন পর সবুজ মেরুনের পায়ের কামাল দেখতে মুখিয়ে সমর্থকরা। এটা আবার দিমিত্রি পেত্রাতোসদের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচ জিতলে জামশেদপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে এমএসজি (Mohun Bagan Super Giant)। আশিক কুরুনিয়ান নেই, তবে আব্দুল সামাদ এবং আশিস রাই দুজনেই ফিট। কিন্তু আপুইয়ার জায়গায় দীপক টাঙরিকে মাঝমাঠে ডিফেন্সিভ ব্লকারের জায়গায় দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

এদিনের ম্যাচ যে যথেষ্ট চ্যালেঞ্জিং তা স্বীকার করে নিয়েছেন বাগান কোচ (MBSG Coach)। মঙ্গলবার হায়দরাবাদ (Hyderabad) উড়ে যাওয়ার আগে স্প্যানিশ কোচ হোসে মোলিনা (Jose Molina) জানিয়েছিলেন, এখন পিছনে ফিরে তাকানোর সময় নেই। লক্ষ্য শুধু পরের ম্যাচ। প্রতিটা দল শক্তিশালী আর প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ । তবে তিনি জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। শেষ দু’ম্যাচে সবজ-মেরুনের খেলা ফের চাঙ্গা করেছে সমর্থকদের ৷ প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। অন্যদিকে মহমেডান স্পোর্টিংকে কলকাতার মাটিতে দুরমুশ করার পর সিঙবই সিংটোর হায়দরাবাদ যথেষ্ট উজ্জীবিত। তাই বুধবারের ম্যাচ গুরুত্বপূর্ণ। হায়দরাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করবে বাগান, দীপাবলির প্রাক্কালে পালতোলা নৌকার থেকে এই উপহারই চাইছেন সমর্থকরা।

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...