Saturday, April 4, 2026

তৌবা তৌবা! ভিকি কৌশলকে চ্যালেঞ্জ করে নাচে মাতালেন মার্কিন রাষ্ট্রদূত

Date:

Share post:

দীপাবলি পালন হয়েছে খোদ হোয়াইট হাউসে (White House)। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলোর উৎসব পালন করেন। তবে চমক আরও অপেক্ষা করছিল ভারতে। বাইডেনে অনুপ্রাণিত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও যে দীপাবলি (Diwali) পালন করবেন তা বলাই বাহুল্য। কিন্তু তিনি যে এভাবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে (Vicky Kaushal) চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে আলোর উৎসব পালন করবেন, তা হয়তো আশা করেননি কেউ।

মঙ্গলবার থেকে দিল্লিতে আমেরিকার দূতাবাস (US Embassy) সেজে উঠেছে দীপাবলির আলোয়। কিছুদিন আগে থেকেই দীপাবলির জন্য প্রস্তুতি নিয়েছিলেন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি (Eric Garcetti)। বুধবার সকাল থেকে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর সেখানেই ছিল সবথেকে বড় চমক। পুরোপুরি ভারতীয় সংস্কৃতির পরিবেশনায় প্রস্তুত ছিল দূতাবাস। সেখানে পরিবেশন করা হয় ‘ব্যাড নিউজ’ (Bad Newz) বলিউড সিনেমার তৌবা তৌবা গানটি। হঠাৎ দেখা যায় সেই গানের তালে নাচের জন্য প্রস্তুত রাষ্ট্রদূত এরিক গারসেট্টি।

নাচের ভিডিও প্রকাশ করা হয়েছে আমেরিকার দূতাবাসের পক্ষ থেকে। তবে এরিকের (Eric Garcetti) নাচ নিঃসন্দেহে চ্যালেঞ্জ জানাতে পারে ভিকি কৌশলকে। কুর্তা পায়জামা গায়ে কাঁধে ওড়না চড়িয়ে পুরো ভারতীয় সাজে মঞ্চে আসেন এরিক। তাঁর নাচে অনুপ্রাণিত হয়ে যোগ দেন তাঁর স্ত্রীও। দুতাবাসের অন্যান্য আধিকারিকরাও নাচের তালে যোগ দিলেও সবার থেকে নজরকাড়া ছিলেন এরিক গারসেট্টি। রীতিমত প্রস্তুতি নিয়েই যে এদিন তিনি মঞ্চে উঠেছিলেন তার প্রমাণ রেখে যান।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...