Monday, June 8, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার জের, বিরাট- বুমরাহর র‍্যাঙ্কিং পতন

Date:

Share post:

“বুম বুম” ম্যাজিক টিম ইন্ডিয়াকে ভরাডুবির হাত থেকে রক্ষা করতে পারেনি। বিরাট ইনিংস গড়তে পারেননি কিং কোহলি। ব্যাটে-বলে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ক্রিকেটের হতদরিদ্র ছবিটা দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ড সিরিজ। ২-০ তে এগিয়ে রয়েছেন কিউয়িরা। টিম ইন্ডিয়ার মাঠে ব্যর্থতা বদলে দিয়েছে র‍্যাঙ্কিংয়ের চিত্রটা। বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে কাড়াকাড়ি ছিল দুই ভারতীয় বোলার যশপ্রীত বুমরা (Jashprit Bumrah) এবং রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin)মধ্যে। কিন্তু চলতি সিরিজের মাঝেই দুই তারকা বোলার ক্রমতালিকা থেকে ছিটকে গেছেন। শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ব্যাটারদের মধ্যে যথেষ্ট অবনতি হয়েছে বিরাট কোহলিরও (Virat Kohli)।

লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে রাবাডার দখলে। বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন প্রোটিয়া ক্রিকেটার। বুমরা- অশ্বিনকে টপকে দ্বিতীয় স্থানে অজি পেসার জশ হেজেলউড। তৃতীয় এবং চতুর্থ স্থানে ভারতীয় দুই বোলার রয়েছেন। টেস্টে ব্যাটারদের মধ্যে ৬ ধাপ নেমেছেন কিং কোহলি, পাঁচ ধাপ পতন ঋষভ পন্থের। অবশ্য যশস্বী জয়সওয়াল টেস্ট র‍্যাঙ্কিং-এ তৃতীয় স্থানে উঠে এসেছেন।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...