Monday, April 6, 2026

হায়দরাবাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় মোহনবাগান, জয় পেয়ে কী বললেন বাগান কোচ ?

Date:

Share post:

গতকাল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট । হায়দরাবাদকে হারায় ২-০ গোলে। বাগানের হয়ে গোল মনবীর সিং এবং শুভাশিস বোস। জয়ের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে চলে আসে মোহনবাগান । আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “এই ফলে আমি খুশি। টানা জয় এবং তাও গোল অক্ষত রেখে। এটা খুবই ভাল ব্যাপার। সেই জন্যই আরও বেশি খুশি। ম্যাচটা কঠিন ছিল। কারণ, হায়দরাবাদ শুরু থেকেই আমাদের চাপে রাখার চেষ্টা করে। ওদের আক্রমণে তীব্রতা ছিল। ওদের উইঙ্গাররা দ্রুত আক্রমণে উঠছিল, যা আমাদের সমস্যায় ফেলে। তবে আমাদের ডিফেন্ডাররা আজ নিজেদের ভালভাবে গুছিয়ে রাখতে পেরেছে। ফলে আমরা গোল খাইনি। ”এরপর বাগান কোচ আরও বলেন, “মনবীর একটা ভাল সুযোগকে কাজে লাগিয়ে গোল করে এবং তারপর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। ওদের চেয়ে আমরাই বেশি বল পায়ে রাখতে পেরেছি, গোলের সুযোগও তৈরি করেছি বেশি। দ্বিতীয়ার্ধে আরও গোল করতে পারতাম। শেষ দিকেও একাধিক সুযোগ পেয়েছি। সব মিলিয়ে দলের এই পারফরম্যান্সে আমি খুশি।”

বাগানের পরের ম্যাচ ১০ নভেম্বর । ওড়িশা এফসির বিরুদ্ধে । অ্যাওয়ে ম্যাচের আগে লম্বা ছুটি। ফুটবলারদের তিন দিনের ছুটি দিয়েছে। মোলিনা বলেন, “আত্মীয়-স্বজন-বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোরও সুযোগ পাবে আমাদের ছেলেরা। বৃহস্পতিবার থেকে তিন দিনের ছুটি কাটিয়ে ওরা মাঠে ফেরার পর আবার কঠোর পরিশ্রম শুরু হবে। আমাদের পরের ম্যাচও ওডিশা এফসি, ভুবনেশ্বর, ১০ নভেম্বর বেশ কঠিন হবে। সেই ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।“

আরও পড়ুন-নিজামের শহরে জয়ের হ্যাটট্রিক! হায়দরাবাদকে ২ গোলে উড়িয়ে দিল মোহনবাগান 


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...