Monday, April 6, 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ফের দুর্যোগের মুখে উৎসবের বাংলা!

Date:

Share post:

কালীপুজোতেই (Kalipuja) আবহাওয়ার অশনি সংকেত!দেশ জুড়ে মহা ধুমধাম করে পালিত হওয়া দীপাবলি উৎসবের (Diwali Festival) মাঝেই আবহাওয়ার ভোলবদল। IMD জানিয়েছে বঙ্গোপসাগরে বিরাট ঘূর্ণাবর্ত (Cyclonic Formation) তৈরি হওয়ায় ১৭ রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তামিলনাড়ু, গোয়া, মহারাষ্ট্র, পুদুচেরি, কেরল এবং কর্ণাটকের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাংলাতে দুর্যোগের সম্ভাবনা কতটা?

হাওয়া অফিস বলছে, উত্তর অসমের উপর কেন্দ্রীভূত ঘূর্ণাবর্তের সিস্টেমের উপস্থিতির কারণে শুক্রবার থেকে উত্তর-পূর্বে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ-স্তরের ঘূর্ণাবর্ত এবং মান্নার উপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন অবস্থান করছে, ফলে সপ্তাহান্তে দেশের দক্ষিণ প্রান্তে বিচ্ছিন্ন বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির আশঙ্কা থাকছে। যদিও বাংলার জন্য এই মুহূর্তে বড় কোন সতর্কতা নেই। কালীপুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। যদিও তাতে উৎসবের মেজাজে বিঘ্ন ঘটবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...