Monday, April 6, 2026

কালীপুজো-দীপাবলিতে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

Date:

Share post:

কালীপুজো-দীপাবলিতে পুজো প্যান্ডেলে মাইক এবং সাউন্ড বক্সের দাপট রুখতে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কালীপুজোর দিন থেকে আগামী রবিবার পর্যন্ত পুজো প্যান্ডেলগুলিতে কখন কখন মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। দিনে-রাতে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হতে পারে, তা জানিয়ে দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, দিনের বেলা (সকাল ৬টা থেকে রাত ১০টা) শিল্পাঞ্চলে শব্দের মাত্রা ৭৫ ডেসিবেল যেন না ছাড়ায়। বাজার এলাকায় সর্বোচ্চ ৬৫ ডেসিবেল। বসত এলাকায় ৫৫ ডেসিবেল। শহরের হাসপাতাল সংলগ্ন ‘সায়লেন্স জোনে শব্দের মাত্রা যেন ৫০ ডেসিবেল না ছাড়ায়। রাতেও শব্দের মাত্রা বেঁধে দিয়েছে পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শিল্পাঞ্চল এবং বসত এলাকায় শব্দের সর্বোচ্চ মাত্রা যথাক্রমে ৭০ এবং ৪৫ ডেসিবেল হতে পারে। রাতে বাজার এলাকায় শব্দের মাত্রা যাতে ৫৫ ডেসিবেল না ছা়ড়ায়।
কলকাতা পুলিশের নির্দেশিকা, বৃহস্পতিবার কালীপুজোর দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক্রোফোন এবং সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। এই নিয়মই কার্যকর থাকবে আগামী রবিবার পর্যন্ত। পুজো প্যান্ডেলের বাইরে কোনও রাস্তায় মাইক্রোফোন বা সাউন্ড বক্স বসানো যাবে না। এই নিয়ম যারা মানবেন না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত কলকাতা পুলিশ।








Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...