Wednesday, March 25, 2026

জলপথে পণ্য পরিবহণ বাড়ানোর লক্ষ্যে উদ্যোগী রাজ্য, বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান

Date:

Share post:

জলপথে পণ্য পরিবহণ বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকার বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় মাস্টার প্ল্যান তৈরির কাজে হাত দিয়েছে। ২০৫০ সালে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির সম্ভাব্য পরিমাণের সঙ্গে সাযুজ্য রেখেই কলকাতা মহানগরির জলপথ পরিবহণকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ও পরিবহণ দফতর যৌথ ভাবে পরিকল্পনা রূপায়ণ করবে। পরিকাঠামো তৈরি ও উন্নয়নে আনুমানিক খরচের সম্ভাব্য উৎস সংক্রান্ত রূপরেখাও থাকবে মাস্টার প্ল্যানে থাকবে । অন্যদিকে স্থলপথে দূষণ কমাতে ব্যাটারি, বায়ো ডিজেল ও বিদ্যুৎ চালিত গাড়ির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা, কলকাতা বন্দরকে কাজে লাগিয়ে পণ্য পরিবহণ বাড়ানোর রূপরেখার ওপরেও আলোকপাত করা হবে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গেছে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাস্তায় যে ভাবে গাড়ির চাপ বাড়ছে তাতে জলপথই বিকল্প। সেজন্যেই এই মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। জলপথে পণ্য পরিবহণ বাড়াতে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়েছে বলে তিনি জানান। মন্ত্রী বলেন সুন্দরবনের বহু প্রত্যন্ত এলাকায় রো-রো ভেসেল পরিষেবা চালু হচ্ছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় অনেক নতুন জেটি তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন- কৃষি অর্থনীতিতে নতুন দিশা, উত্তরবঙ্গে আত্মপ্রকাশের অপেক্ষায় ১৫টি নতুন ধান

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...