Tuesday, June 23, 2026

কালীপুজোয় নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য, অভব্য আচরণের অভিযোগে আটক ৩৩

Date:

Share post:

দীপাবলির সন্ধ্যায় (Diwali Evening) নিষিদ্ধ বাজি পোড়ানো এবং প্রকাশ্যে অভব্য আচরণের অভিযোগে ৩৩ জনকে আটক করল কলকাতা পুলিশ (Kolkata Police)। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কোনও বাজি নিষিদ্ধ করা না হলেও ব্যান করা আতশবাজি পোড়ানোর অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আলোর উৎসবের রাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই খবর মিলেছে।

প্রত্যেক বছরের মতো এবারও দীপাবলি উপলক্ষে শহর জুড়ে কলকাতা পুলিশের বিশেষ নজরদারি ছিল। অতীতে বিভিন্ন সময়ে নিষিদ্ধ বাজি ফাটানোর কারণে আবাসনে শিশু ও প্রবীণদের সমস্যায় পড়তে দেখা গিয়েছে। এ বিষয়ে তাই আগে থেকেই সতর্ক ছিল লালবাজার। এর পাশাপাশি কটুক্তি, অশালীন আচরণ, অভব্য ব্যবহার ইত্যাদির অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শব্দ যন্ত্রণা আটকাতে আগে থেকেই পুজো সংলগ্ন এলাকায় সাউন্ড বক্স বাজানোর ক্ষেত্রে ডেসিবেলের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কালীপুজোর রাতে সেই দিকেও বিশেষ নজর দিয়েছে পুলিশ। তবে তথ্য বলছে রাত যত গড়িয়েছে ততই শব্দ দানবের তান্ডব বেড়েছে।পরিবেশবিদরা জানিয়েছেন যে কলকাতার মধ্যে সবথেকে খারাপ অবস্থা রবীন্দ্র সরোবরের। সেখানে রাত দশটার মধ্যেই বাতাসের মানসূচক ১৮৫-র গণ্ডি ছুঁয়ে ফেলে। যদিও জেলার সূচক তুলনামূলক ভাবে অনেকটাই নিয়ন্ত্রিত থেকেছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...