Wednesday, March 25, 2026

রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন , দিঘাগামী ট্রেনের ধা.ক্কায় পাঁশকুড়ায় মৃ.ত্যু তিনজনের

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার কালীপুজো। কিন্তু তার আগের রাতেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। আর তার জেরে উৎসবের মধ্যেই নেমে এল শোকের ছায়া। একসঙ্গে তিনজনের মৃত্যু হল। যারা ভেবেছিলেন রোজগার করা অর্থ দিয়ে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবেন, সেটা আর বাস্তবায়িত হল না। কারণ শিলাবতী নদীর জলে পথঘাট প্লাবিত ছিল। তাই রাস্তা ছেড়ে তারা রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। কিন্তু তাদের বাড়ি ফেরা হল না।

ফল বিক্রি করে বাড়ি ফিরছিলেন ওরা।রাত তখন সাড়ে ৯টা। ক্লান্ত দেহে রেল লাইনের পাশ দিয়ে ফেরার সময় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মৃত্যু হল তিনজনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রঘুনাথবাড়ি এলাকার ঘটনা। বুধবার রাতে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের।

জানা গিয়েছে, রেললাইন ধরে হাঁটছিলেন তাঁরা। উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

দু’জনের পরিচয় পাওয়া গিয়েছে বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একজন বছর ৫৭-র জয়দেব সাঁতরা। তাঁর বাড়ি রঘুনাথবাড়ি গ্রামে। অন্য জনের নাম রিঙ্কু ভৌমিক। বয়স ৪৯। আর একজনের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।








Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...