Friday, June 26, 2026

অমানবিক! অভয়ার বাবা-মাকে শাহর এড়ানোয় তীব্র খোঁচা কুণালের

Date:

Share post:

আর জি কর ইস্যু নিয়ে নবান্ন অভিযান করে কলকাতা ও হাওড়ায় হুলুস্থুলু করেছিল বিজেপি। বিচারের দাবি জানিয়ে তাদের রাজনীতির আগুনে অবশ্য জল ঢেলেছিলেন জুনিয়র চিকিৎসকরা। একশ্রেণির বাম ও নকশাল সমর্থিত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চ থেকে বারবার ‘গো ব্যাক’ শুনতে হয়েছে বিজেপি সাংসদদেরও। তারপরই ইউ-টার্ন রাজ্যের বিজেপি নেতাদের। তবে দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) যে এভাবে রাজ্যের নেতাদের মতো পিঠ দেখিয়ে পালাবেন তা হয়তে আশা করেননি নির্যাতিতার বাবা-মা। অমিত শাহর (Amit Shah) এই আচরণকে অমানবিক দাবি করলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।

অমিত শাহের সফরের আগেই তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছিল যেন অমিত শাহ নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় কুণালের অভিযোগ, “তিনি কলকাতা এলেন, দলের নেতাদের সঙ্গে কথা বললেন। যেরকম রুটিন কিছু রাজনৈতিক অসার কথাবার্তা বলেন সেগুলো সব বললেন। কিন্তু অভয়ার বাবা-মাকে সময় দিলেন না। সেক্ষেত্রে তাতে যদি ওনাদের খারাপ লাগে সেই খারাপ লাগার যথাযথ কারণ ছিল। অমিত শাহ ঠিক করেননি।”

তবে কেন এত বড় ইস্যুতে পরিবারের সাক্ষাৎ এড়িয়ে গেলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তারও কারণ তুলে ধরেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ। তিনি দাবি করেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে দিনে গড়ে ৯০টি নারী নির্যাতনের (sexual abuse) ঘটনা ঘটছে। এই সব প্রশ্নের কৈফিয়ৎ চাইবে মানুষ। সেই জন্যই তিনি হয়তো এই দরজা খুলতে চাননি। এটা অমানবিক কাজ করেছেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...