Thursday, June 25, 2026

সন্তানের গায়ের রং নিয়ে ট্রোল, DNA টেস্টে বাধ্য হলেন দম্পতি!

Date:

Share post:

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়েছেন বিশ্ব তাবড় নেতা। গান্ধীজি থেকে নেলসন ম্যান্ডেলা সব বর্ণ-সম্প্রদায়ের সমান অধিকারের দাবিতে জীবনপণ করেছেন। কিন্তু এখনও গায়ের রং দিয়ে হয় বিচার। প্রশ্ন ওঠে সন্তানের গাত্রবর্ণ নিয়ে। এমনকী জল এতদূর গড়ায় যে, দম্পতি বাধ্য হলেন শিশুর ডিএনএ পরীক্ষা (DNA Test) করাতে।পরিবারে সন্তান এলে নবজাতকের সঙ্গে কার বেশি মিল তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে, তার আঁচ গড়াল ডিএনএ টেস্ট পর্যন্ত। এলেক্স ও রব সুখেই সংসার করছিলেন। এলেক্সের গায়ের রং কালো এবং তাঁর স্বামী রব ফর্সা। এই দম্পতির প্রথম তিনটি সন্তানের রং তাঁর মা এলেক্স মতো। সমস্যা শুরু চর্তুথ সন্তান জন্মানোর পর। কারণ, তাদের চতুর্থ কন্যার রঙ দুধের মতো ফর্সা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই সন্তানের ছবি পোস্ট করতেই সেখানে কমেন্ট (Comment) করা হয় “তাঁর চতুর্থ সন্তান দত্তক নেওয়া।” আবার কেউ মন্তব্য করেন “এটি আপনার সন্তান নয়।” তবে অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের পোস্টে এও লিখেছিলেন যে, কন্যাটি তাঁর বাবার মতো হয়েছে তাতে সমস্যা কী? আবার কেউ লেখেন, “মা-বাবার ত্বকের রং আলাদা হতেই পারে, তাদের একজনের রং সন্তান পায়”। তবে, বিরূপ মন্তব্যে এতটাই প্রভাবিত হয়ে পড়েন যে ডিএনএ পরীক্ষা (DNA Test) করাতে দৌড়ন এলেক্স ও রব। ডিএনএ পরীক্ষা (DNA Test) ফল প্রকাশ পেতেই জল্পনার অবসান হয়। যাতে নিশ্চিত করা হয় এই সন্তান তাঁদেরই। তবে, এই একবিংশ শতাব্দীতেও একটি শিশু গাত্রবর্ণ নিয়ে এই কাটাছেঁড়ায় প্রশ্নের মুখে একশ্রেণির নেট নাগরিকের মানসিকতা।







Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...