Tuesday, June 9, 2026

লাদাখে মহাকাশ গবেষণার বড় ধাপ! অ্যানালগ স্পেস মিশন ঘোষণা ইসরোর

Date:

Share post:

মহাকাশে চলাচলের আগে তার পরীক্ষামূলক নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি শুরু করেছিল ইসরো (ISRO)। এবার সেই পথে প্রথম ধাপ রাখল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation)। দেশের প্রথম অ্যানালগ স্পেস মিশন (Analog Space Mission) শুরু করার ঘোষণা করা হল সংস্থার তরফে। লাদাখের (Ladakh) লেহ-তেই শুরু হল সেই প্রস্তুতি। ফলে মহাকাশে প্রথম কোনও ব্যক্তিকে পাঠানোর আগেই অনেকটা স্বয়ংসম্পূর্ণ ইসরো।

মহাকাশে মানুষ পাঠানোর দিন পিছিয়ে দিলেও প্রস্তুতিতে কোনও খামতি নেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO)। প্রশিক্ষিতদের মহাকাশে পাঠানোর আগে পৃথিবীর বুকেই সেই রকম পরিবেশ তৈরি করে তাঁদের সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রশিক্ষণ দেওয়ার প্রথা নাসা (NASA) দীর্ঘদিন ধরেই চালু রেখেছে। এবার সেই পথে ইসরো।

দেশের উদ্যোগে প্রথমবার মহাকাশ গবেষণায় মহাকাশে পাড়ি দেওয়া ভারতীয়দের প্রশিক্ষণের জন্য লেহ (Leh)-তে তৈরি হল অ্যানালগ স্পেস মিশন (Analog Space Mission)। দেশের প্রথম অ্যানালগ স্পেস মিশনের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ঘোষণা করে ইসরো। এই উদ্যোগে ইসরোকে সাহায্য করছে হিউম্যান স্পেসফ্লাইট সেন্টার, এএকেএ স্পেস স্টুডিও, লাদাখ বিশ্ববিদ্যালয়, আইআইটি মুম্বই (IIT Mumbai), লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল। এই উদ্যোগ সফল হলে চাঁদ বা মঙ্গলে দীর্ঘ সময় কাটানো হাতের মুঠোয় হবে ভারতের।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...