Saturday, March 14, 2026

দিওয়ালির পটকায় ঢাকল দিল্লি, তিন বছরের সেরা দূষণ

Date:

Share post:

প্রচুর পুলিশ পাহারা, চারিদিকে সতর্কতা। তারপরেও বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেল দিওয়ালির দিল্লি (Delhi)। এমনকি দূষণের নিরিখে তিন বছরের রেকর্ড পার করে ফেলল দিল্লির বায়ুদূষণ (air pollution)। বেশ কিছুদিন ধরে যেখানে রাজধানী শহরের দূষণ নিয়ে রাজনীতির মঞ্চ তোলপাড়, সেখানে যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়েই চলল বাজি (fire crackers) ফাটানো। শুক্রবার ভোর ৬টায় বাতালে দূষণের মাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) মাত্রা ছিল ৩৫৯, যাকে ‘খুব খারাপ’ মানের মধ্যে ফেলা হয়।

দিল্লি সরকারের ৩৭৭ টি নজরদারি টিম এবং পুলিশের টিম গোটা শহর জুড়ে টহল দিলেও তাদের নাকের ডগাতেই যথেচ্ছ পটকা ফাটানো হয়। লাজপত নগর, কালকাজি, ছতরপুর, জৌনপুর, ইস্ট অফ কৈলাস, সাকেত, রোহিণী, দ্বারকা, পাঞ্জাবি বাগ, বিকাশপুরী, দিলশাদ গার্ডেন, বুরারি এবং পূর্ব ও পশ্চিম দিল্লির আরও অনেক এলাকা সহ গোটা দিল্লিতে প্রায় ভোররাত পর্যন্ত আতশবাজি জ্বালানো হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬ টায় বুরারি ক্রসিং (৩৯৪), জাহাঙ্গীরপুরী (৩৮৭), আর কে পুরম (৩৯৫), রোহিণী (৩৮৫), অশোক বিহার (৩৮৪), দ্বারকা সেক্টর ৮ (৩৭৫), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (৩৭৫), মন্দির মার্গ (৩৬৯), পাঞ্জাবি বাগ (৩৯১), আনন্দ বিহার (৩৯৫), সিরি ফোর্ট (৩৭৩) এবং সোনিয়া বিহার (৩৯২) এলাকায় বায়ুর গুণমান ‘খুব খারাপ’ বিভাগের উচ্চ প্রান্তে ছিল এবং ‘গুরুতর’ বিভাগে পৌঁছানোর ঝুঁকিও ছিল।

শুক্রবার সকালে গোটা শহর ঘন ধোঁয়ার চাদরে ঢাকা দেখা যায়। বৃহস্পতিবার রাত ১১টায় যে পরিমাণ দূষণ ছিল তাতে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) মান ছিল ৩৮৬, যা গত তিন বছরের সর্বোচ্চ। ২০২২ সালে এই মান খুব খারাপ ছিল – ৩৭৪। সেই মাত্রাকেও পার করে গিয়েছেন রাজধানীর মানুষ বৃহস্পতি থেকে শুক্রবারের ভোরে বাজি পোড়ানোর নিরিখে। ১৪ অক্টোবর দিল্লির সরকার নির্দেশিকা জারি করে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত আতশবাজি উৎপাদন, সঞ্চয়, বিক্রয় এবং ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অথচ তা যে আদৌ কার্যকর হয়নি তা বৃহস্পতিবারই বোঝা গেল।

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...