Tuesday, March 31, 2026

সখ্যতায় ভাটা: দেব-ভক্তদের নিশানায় মিঠুন!

Date:

Share post:

মিঠুন চক্রবর্তীর সঙ্গে বেজায় ভাব অভিনেতা দেবের। তিনি যে দলের সাংসদ সেই তৃণমূলকে (TMC) বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chaktrabosty) যতই আক্রমণ করুন না কেন সম্পর্কটাকে দলের উপরে রাখতে চান দেব (Dev)। তবে সেই মধুচন্দ্রিমার এবার ইতি ঘটতে চলেছে বলেই মনে করছেন নেটিজেনরা। কারণ একই সময় মুক্তি পাচ্ছে দেব অভিনীত ‘খাদান’ আর মিঠুন অভিনীত ‘সন্তান’। দুটি ছবির ট্রেলার লঞ্চের পরেই একেবারে সম্মুখ সমরে নেমে পড়েছেন দুই হিরোর ফ্যানেরা। এক কদম এগিয়ে মিঠুনের ছবিকে সিরিয়াল বলে তীব্র কটাক্ষ করেছেন দেবের ফ্যানরা। এই নিয়েই এখন সরগরম টলি পাড়া।সম্প্রতি দেব স্টোর (Dev Store) বলে একটি ফেসবুক পেজে ‘খাদান’ ও ‘সন্তান’ দুটি ছবির পোস্টাররে ছবি দিয়ে লেখা হয়েছে,
“আপনারা কোন সিনেমা টি দেখতে চান।
খাদান কমার্শিয়াল সিনেমা
সন্তান ফ্যামিলি ড্রামা” যুগুলো ফ্লপ স্টার এর ফ্যানরা সিরিয়াল বলে…”

অর্থাৎ সরাসরি মিঠুন চক্রবর্তী (Mithun Chaktrabosty) অভিনীত ছবিটিকে ফিল্ম বলতেই নারাজ দেব-ভক্তরা। সেটিকে সিরিয়াল বলে তীব্র কটাক্ষ করেছেন তাঁরা। যদিও টিভি সিরিয়ালও একটি শিল্প মাধ্যম। কিন্তু এক্ষেত্রে ফিল্মটিকে হেয় করতেই এই উপমা টেনেছেন দেবের ফ্যানরা। সন্তান-ছবিটিকে ফ্যামিলি ড্রামা বলে অভিহিত করতে চাইছেন নির্মাতারা। কিন্তু সেটাকে ফিল্মের আঙ্গিকে ফেলতেই রাজি নয় দেব স্টোর। তাদের মতে, এটি বাংলা সিরিয়াল বলার যোগ্য। অর্থাৎ যে ভাবে পরিবার ভিত্তিক বাংলা সিরিয়াল হয়, সেই রকমই হয়েছে এই ছবি। আর দেবের ছবি- খাদান কামার্শিয়ল সিনেমা। ফ্যামিলি ড্রামায় ভরা ডেইলি সোপ নয়।

আরও খবর: বিরোধীদের সব কুৎসা উড়িয়ে বাংলার ৫ পুলিশ আধিকারিককে পদক কেন্দ্রের

এখানেই শেষ নয়, মিঠুন চক্রবর্তী- যিনি ভোট প্রচারে গিয়েও বিজেপির মঞ্চে নিজের ছবির ডায়ালগ বলেন- তাঁকে ঘুরিয়ে ফ্লপ বলতেও পিছুপা হননি দেবের ফ্যানরা। এই আকচাআকচির পর দেব-মিঠুন সখ্যতা কোথায় গিয়ে দাঁড়ায় খাদান-সন্তানের রিলিজের থেকেও সেটা এখন বেশি চর্চায়।







Related articles

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...