Saturday, April 4, 2026

বন্ধ হল কেদারনাথের দরজা, বিগ্রহ পাড়ি দিল ওঙ্কারেশ্বর

Date:

Share post:

শীতকালীন বাসস্থানে পাড়ি দিলেন কেদারনাথ (Kedarnath)। রবিবার প্রথা মেনে বন্ধ হল কেদারনাথের মন্দিরের দরজা (Kedarnath temple)। এই উৎসব দেখতে এদিন উপস্থিত ছিলেন প্রায় ১৮ হাজার মানুষ। সাড়ম্বরে গর্ভগৃহ থেকে বিগ্রহ বের করে এনে রওনা দেওয়া হয় ওঙ্কারেশ্বরের (Omkareshwar) পথে।

কেদারনাথ ছয়মাস পাহাড়ের উপরে ও ছয়মাস নিচে ওঙ্কারেশ্বরে (Omkareshwar) উখিমঠে (Ukhimath) অবস্থান করেন। প্রতি বছর তিথি মেনে একবার তাঁর বিগ্রহ একবার গাড়োয়ালের (Garhwal) পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়। আরেকবার শীতের শুরুতে নিচে নামিয়ে আনা হয়। সেখানেই বাকি ছয়মাস তিনি পুজো পান। পথে অবশ্য গুপ্তকাশিতে তিনি রাত্রিবাস করেন।

এবছর তিথি মেনে রবিবার ৩ নভেম্বর সকাল সাড়ে আটটায় বিগ্রহ বের করে আনেন পুরোহিতরা। এই উৎসবকে আরও আকর্ষণীয় করতে আয়োজন করা হয়েছিল সেনাবাহিনীর বিশেষ ব্যান্ডের (Army Band)। মহাদেবের বিগ্রহ পালকিতে (palanquin) বের করে আনা হয়। এরপর পায়ে হেঁটে সেই পালকি (palanquin) কাঁধে পুরোহিতরা পাড়ি দেন উখিমঠের দিকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...