Tuesday, June 23, 2026

বাবা সিদ্দিকির মতো খুন যোগীকে! হুমকি দিয়ে গ্রেফতার যুবতী

Date:

Share post:

দশ দিনের মধ্যে পদত্যাগ না করলে খুন হবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মুম্বই পুলিশের (Mumbai police) ফোনে আসা হুমকিতে চাঞ্চল্য বাণিজ্য নগরীতে। হুমকির সূত্র ধরে ২৪ বছর বয়সী এক যুবতীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। নির্বাচনমুখী মহারাষ্ট্রে একের পর এক হেভিওয়েট নেতাদের সফরের মধ্যেই এভাবে হুমকির ঘটনায় ফের চাঞ্চল্য। যদিও এবার একেবারে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রীকে কেন হুমকি দিলেন যুবতী, তদন্তে পুলিশ।

নির্বাচন ঘোষণার আগে এনসিপি (NCP) নেতা বাবা সিদ্দিকির (Baba Siddiki) খুনের ঘটনা মুম্বই তথা মহারাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে একাধিক হুমকি পেয়েছেন বলি অভিনেতা সলমন খান থেকে একাধিক ভিন রাজ্যের রাজনৈতিক নেতা-নেত্রীরা। শনিবার থেকে বাড়ানো হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis) বাড়ির নিরাপত্তাও। তবে এবার সরাসরি হুমকির মুখে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার সন্ধ্যায় মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরে (helpline number) একটি হুমকি মেসেজ আসে। যেখানে যোগীকে দশদিনের মধ্যে পদত্যাগের দাবি করা হয়। নাহলে বাবা সিদ্দিকির মতো তাঁর অবস্থা হবে বলে দাবি করা হয়। মেসেজের পরই তদন্ত শুরু করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রবিবার উল্লাস নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় এক যুবতীকে। আইটিতে কর্মরত ওই মহিলা কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে দাবি করে পুলিশ। তবে কেন তিনি হুমকি দিলেন তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির একাধিক নেতা-নেত্রীর মহারাষ্ট্রে প্রচারে যাওয়ার কথা, যার মধ্যে যোগী আদিত্যনাথও রয়েছেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...