Saturday, April 4, 2026

উপনির্বাচনের দিন বদল, পিছিয়ে গেল কেরালা, পঞ্জাব, উত্তরপ্রদেশে ভোট

Date:

Share post:

তিন রাজ্যে উৎসবের জেরে বদলে গেল উপনির্বাচনের (By-election) দিন। ১৩ নভেম্বর দেশের ৪৮ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তবে উত্তরপ্রদেশ (Uttarpradesh), পঞ্জাব (Punjab) ও কেরালার (Kerala) উপনির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, উৎসবের আবহে ভোটদানের হার কমে যাওয়ার আশঙ্কায়। সেক্ষেত্রে এই কেন্দ্রগুলিতে নির্বাচন হবে ২০ নভেম্বর।

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গে ১৫ রাজ্যের উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই সঙ্গে দুটি কেন্দ্রের লোকসভার উপনির্বানেরও ঘোষণা হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৯ কেন্দ্রে, পঞ্জাবের ৪ কেন্দ্রে ও কেরালার একটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল। লোকসভা নির্বাচনে যে সব বিধায়করা জয়ী হয়েছেন, সেই কেন্দ্রগুলির উপনির্বাচন ছিল ১৩ নভেম্বর। তবে কংগ্রেসের পক্ষ থেকে উল্লেখ করা হয় ওই সময় পালাক্কাড় কেন্দ্রের মানুষ কালপথি রাশথোলসভম (Kalpathi Rastholsavam) উৎসবে মেতে থাকবেন। বিজেপি, বিএসপির পক্ষ থেকে দাবি করা হয় ওই সময় উত্তরপ্রদেশে কার্তিক পূর্ণিমা (Kartik Purnima) নিয়ে উৎসব চলবে। সেই সঙ্গে আপ ও কংগ্রেস দাবি করে গুরু নানক জন্মোৎসবের (Guru Nanak Birthday) কারণে পঞ্জাবে উৎসবের পরিবেশে ওই সময় ভোটদান কম হতে পারে।

রাজনৈতিক দলগুলির বক্তব্যকে মান্যতা দিয়ে নির্বাচনের দিন পিছিয়ে ২০ নভেম্বর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ECI)। তবে বিরোধীদের প্রশ্ন কেন আঞ্চলিক উৎসবের কথা মাথায় রেখে আগেই এই দিন নির্ধারণ করা হয়নি। এই ১৪ কেন্দ্রের ভোট গণনা হবে ২৩ নভেম্বর।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...