Monday, April 13, 2026

তামিলনাড়ুর গ্রাম থেকেই পরবর্তী মার্কিন রাষ্ট্রপতি? জলহস্তীর ভিন্ন সুর

Date:

Share post:

প্রথমবার আমেরিকার নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত মহিলা রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে। একাধিক সমীক্ষায় অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস (Kamala Harris)। তবে যতক্ষণ না নির্বাচন শেষে ফলাফল প্রকাশ হচ্ছে নিশ্চিন্ত হতে পারছেন না তামিলনাড়ুর (Tamilnadu) থুলাসেন্দ্রপুরমের বাসিন্দারা। নির্বাচন শুরুর আগে সেখানে শুরু হয়েছে বিশেষ পুজো। যদিও থাইল্যান্ড (Thailand) থেকে সুখবর আসছে না হ্যারিসের জন্য। গণৎকার জলহস্তী ট্রাম্পকেই (Donald Trump) এগিয়ে রাখছে নির্বাচনে।

বর্তমান মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের মা তামিলনাড়ুর থুলাসেন্দ্রপুরম (Thulasendrapuram) গ্রামের মেয়ে ছিলেন। সেখানে বর্তমানে সেই পরিবারের কোনও বংশধর না থাকলেও সকলেই কমলার মা শ্যামলার পরিবারকে নিজেদের পরিবার মনে করেন। তাঁদের বক্তব্য তাঁদের গ্রামের মেয়ে শ্যামলার মেয়ে এবার রাষ্ট্রপতি হওয়ার পথে। চেন্নাই (Chennai) থেকে সাড়ে তিনশো কিমি দূরের এই গ্রামে রয়েছে একটি জাগ্রত শিবের মন্দির। যদিও শ্যামলার পরিবার প্রায় একশো বছর আগে এই গ্রাম ছেড়ে গিয়েছিল, তবুও তাঁদের পরিবারের সঙ্গে একাত্মবোধ করেন গ্রামবাসীরা। তাই শিবমন্দিরে পুজো দিয়ে কমলার জয়ের প্রার্থনা করছেন তাঁরা।

এর আগে ২০২০ সালেও একইভাবে এই গ্রামের শিবমন্দিরে পুজোর আয়োজন করা হয়েছিল কমলাকে উপরাষ্ট্রপতি করার প্রার্থনায়। এমনকি কমলা হ্যারিস (Kamala Harris) উপরাষ্ট্রপতি হওয়ার পরে সেখানে ফেটেছিল বাজিও।

তবে ভারতীয় বংশোদ্ভূত মহিলার জন্য সুখবর দিচ্ছে না নির্বাচনের গণৎকার হিসাবে মনে করা থাইল্যান্ডের জলহস্তী মু ডেং (Moo Deng)। এবারের নির্বাচনে প্রথম থেকেই গণৎকারের ভূমিকায় নেমেছে থাইল্যান্ডের সেলিব্রিটি পিগমি (pigmy) জলহস্তী মু ডেং। তার সামনে দুটি তরমুজের খোসায় দুই প্রার্থীর নাম লিখে দেওয়া হয়। মু ডেং এসে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নাম লেখা তরমুজের খোসাটি পছন্দ করে। এর থেকেই গণৎকারদের অনুমান মার্কিন নির্বাচনে এবার পাল্লা ভারী প্রাক্তন রাষ্ট্রপতিরই।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...