Tuesday, June 23, 2026

ভাঙা রেকর্ডে কাজ হবে না, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জন বার্লা

Date:

Share post:

অস্বস্তি বাড়ল বিজেপির (BJP), বেসুরো বার্লা। মাদারিহাট উপনির্বাচনের আগে নিজের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লা (John Barla)। বিজেপি নেতৃত্বের একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন গেরুয়া সাংসদ। নাম না করলেই মনোজ টিগ্গাকে (Manoj Tigga) নিশানা করলেন তিনি। বার্লা বলেন, দীর্ঘদিন ধরে যেভাবে একই কথা বারবার বলে চলেছে বিজেপি অথচ কাজের বেলায় চা বাগানের উন্নয়নের কোনও ভূমিকা নিচ্ছে না তাঁর দল, তা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি নিজের দলের নেতৃত্বের বিরোধিতা করে পদ্মশিবিরে ভাঙ্গনের ইঙ্গিত দিয়েছেন তিনি! আগামী ১৩ নভেম্বর মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন (Madarihat by election)। তার আগে প্রচার থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র বিজেপির দখলে ছিল। কিন্তু প্রাক্তন মন্ত্রীর বেসুরো মন্তব্যে বেশ কিছুটা ব্যাকফুটে ভারতীয় জনতা পার্টি।

আলিপুরদুয়ারে (Alipurduar) জন বার্লা বনাম মনোজ টিগ্গা দণ্ড ঘিরে অতীতে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। এবারেও সেই একই ছবি। মনোজ সর্বত্র ছড়ি ঘোরান, কারও সঙ্গে আলোচনা করেন না, একনায়কতন্ত্র কায়েম করে রেখেছেন – এরকমই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের মুখে বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা।জন বার্লা নাম না করে মনোজ টিজ্ঞার উদ্দেশে বলেন, “এখানে ওয়ান আর্মি হিসাবে সব কিছু চলছে। কারোর সঙ্গে কোনও কথা না বলে। মাদারিহাটের উপ-নির্বাচনে আমার দুদিকে দুই ভাই, একদিকে গোর্খা একদিকে আদিবাসী। আমি ময়দানে নামলে গোর্খা আদিবাসী রাগ করবে।ওয়ান ম্যান আর্মি’ হিসাবে কেউ যদি জেলা চালায় তাহলে কি চলবে? তাই ওয়ান ম্যান এর জন্য কোনও লিডারশিপ নামছে না এইভাবে তো চলবে না,আপনারা বুঝবেন কাকে বলছি, এখন আমাকে ছাড়া জিতলে ভালো, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন বিশ্বাস করবে?” গোটা বিষয়টি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) জানিয়েছেন বলেও মন্তব্য করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই পরিস্থিতিতে জন বার্লার ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও জেলার মুখপাত্র দুলাল দেবনাথের বৈঠকের পরেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই জনের ফুলবদলের জল্পনা বাড়ছে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...