Friday, March 20, 2026

ছটপুজোয় পূন্যার্থীদের নিরাপত্তায় চালু কন্ট্রোল রুম, জারি এগারো দফা নির্দেশিকা

Date:

Share post:

ছটপুজো উপলক্ষ্যে পূন্যার্থীদের নিরাপত্তায় নদী বা জলাশয়ের ঘাটগুলি পরিদর্শন করে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্যে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসনকে সমন্বয় বৈঠকের আয়োজন করতে হবে বলে জানিয়ে সরকারি ভাবে এগারো দফা নির্দেশিকা জারি করা হয়েছে।

আগামী বৃহস্পতি ও শুক্রবার ছটপুজোর দিন সব জেলা প্রশাসনকে কন্ট্রোল রুম চালু করার কথা বলা হয়েছে। ঘাটগুলিতে পর্যাপ্ত পুলিশ কর্মী ছাড়াও স্বেচ্ছাসেবক মোতায়েন রাখার কথা বলা হয়েছে। আবর্জনা পরিষ্কার করার জন্যে ঘাটগুলিতে সব সময় সাফাই কর্মী রাখতে হবে। এইদিকে ছটপুজো উপলক্ষ্যে কে এম ডি এ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৪০টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-  নয়া উদ্যোগ, শুরু হতে চলেছে গ্রাম-পঞ্চায়েত ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস

Related articles

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...