Tuesday, June 23, 2026

রায়দিঘিতে ভরা বাজারে প্রৌঢ়কে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত 

Date:

Share post:

মঙ্গলের সকালে ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে (Raidighi Murder Case) শেখ বাহাদুর নামে ৫৭ বছরের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। বোলের বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। আচমকাই তাঁর খুড়তুতো ভাই শাহাদত শেখ সেখানে পৌঁছে এলোপাথারি কোপ মারতে থাকেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিবাদ রয়েছে। সম্প্রতি শাহাদাতের বাড়িতে চুরি হয়। এই ঘটনার জন্য তাঁরা দায়ী করেন বাহাদুরের পরিবারকেই। কথা বলেও সমস্যার সমাধান হয়নি, শত্রুতা বাড়তেই থাকে। সেই আক্রোশ থেকেই এই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত বাহাদুরকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে (Raidighi Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের ছেলে কাকার কঠিন শাস্তির দাবি করেছেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...