Friday, April 3, 2026

জাঁকিয়ে শীত পড়ার আগেই বৃষ্টির কাঁটা বঙ্গে!

Date:

Share post:

নভেম্বরেও বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের (Weather Department)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উপকূলবর্তী জেলায় মঙ্গল ও বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হবে। আগামী ৪-৫ দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে পারে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত উত্তর-মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যাঁরা মাছ ধরতে যান তাঁদের জন্যই এই সতর্কতা। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গে আগামী ৪-৫ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলায় জেলায় পারদ পতন শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩০ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রাতের দিকে কুয়াশার দাপট থাকবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...