Monday, April 13, 2026

শীর্ষ আদালতে আজ আরজি কর মামলার শুনানি, নজর সিবিআই রিপোর্টের দিকে

Date:

Share post:

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ – খুনের মামলায় আজ সুপ্রিম শুনানি(Supreme Court)। তদন্তের অগ্রগতি নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআই-কে (CBI)। দুপুর দুটোর পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনবে। সোমবার আলিপুরে CBI-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানির পাশাপাশি শিয়ালদহ কোর্টে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মঙ্গলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud)নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের দিকে নজর থাকবে।

গত শুনানিতে সরকারি হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। আজ হলফনামা আকারে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। এর পাশাপাশি ঘটনার ৮৮ দিন পরে তদন্তের অগ্রগতি নিয়ে নতুন কোন তথ্য সুপ্রিম কোর্টে জানাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী, তাও জানা যাবে আজকে শুনানিতে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...