Wednesday, April 1, 2026

প্লাস্টিক মজুত রাখবেন না: বড়বাজারে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, সমস্যায় FIR-এর পরামর্শ

Date:

Share post:

ঘিঞ্জি এলাকায় জড়ো করা থাকে প্লাস্টিক। ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে অহরহ। একই সঙ্গে এর জেরে আগুন লাগলে সমস্যায় পড়ে দমকল। পোস্তা বাজারের পুজো উদ্বোধনে গিয়ে প্লাস্টিক মজুত না রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন, পোস্তা বাজারের পুজো উদ্যোক্তা ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আপনারা দমকলকে দোষ দেবেন না। কারণ এই সমস্ত জায়গায় আপনারা প্রচুর পরিমাণে প্লাস্টিক জমায়েত করে রেখেছেন। মজুত রয়েছে অনেক দাহ্য পদার্থ। ফলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয় ঘিঞ্জি এলাকায়। তাই আপনাদের অনুরোধ করব, প্লাস্টিক রাখবেন না। এরপরেই মমতা নির্দেশ দেন মঞ্চে উপস্থিত কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, পোস্তার ব্যবসায়ী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu), এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে নিয়ে একটি বৈঠক করুন। বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকার আগুন-প্লাস্টিক সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করে একটি বিকল্প রাস্তা বের করার চেষ্টা করুন।

বড়বাজার অঞ্চলে বহু জীর্ণ বাড়ি রয়েছে যেগুলিতে পুরসভা নোটিশ দিয়ে রেখেছে, সেখান থেকে মানুষ বিপদজনক জেনেও সরছেন না। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রস্তাব, আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুইই সুরক্ষিত হবে। সেই বাড়ি, পাঁচতলার জায়গায় দশতলা হলেও আমার কোনও সমস্যা নেই পুরসভা তার অনুমোদন দিয়ে দেবে। অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের জায়গা নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছিল। সেই সংক্রান্ত বিষয়ে কোর্টেও কেস হয়েছে। আমি চাই এই জট কাটিয়ে ফেলতে। কাজ ফেলে রাখতে ভালো লাগে না আমার। মন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সকলের সঙ্গে আলোচনা করে জট কাটাতে।







Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...